Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

মহাসড়কে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, সেনাবাহিনীর অভিযানে আটক ১

                       

মার্চ ১৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রকাশ্যে চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামনে আসতেই মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাছির মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আটক করেছে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক বাছির মিয়া মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত নুর মিয়া। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে মহাসড়কে যানবাহন থামিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে এবং তাকে আটক করে।

আটকের পর বাছির মিয়াকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত