
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জনাব মো. হাফিজ আহমেদের দীর্ঘ ১৮ বছরের কর্মজীবনের সমাপ্তি ও চাকরি থেকে অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এয়ারলাইন্স ক্লাব অব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারলাইন্স ক্লাব অব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, ক্লাবের সাধারণ সম্পাদক মোর্শেদ ফখরুল চৌধুরী, সাবেক সভাপতি রাগীব রহমান, সাবেক সাধারণ সম্পাদক মারজান আহমদ চৌধুরী, সহসভাপতি সাদিকুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ তৌসিফ ইসমাইল চৌধুরী, মিস মাহমুদা লিপি, সালেক মিয়া, জুবায়ের আহমদ, সৈয়দ এহসান আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
দীর্ঘ ১৮ বছর ধরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্ব পালনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অনুষ্ঠানে জনাব মো. হাফিজ আহমেদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। একই সঙ্গে তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এয়ারলাইন্স ক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় এয়ারলাইন্স ক্লাব অব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।




















