Ekattorer Kotha
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

কুলাউড়ায় বিয়েতে উপহার ২ লিটার অকটেন!

                       

এপ্রিল ৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বন্ধুর বিয়েতে প্রথাগত উপহারের পরিবর্তে ২ লিটার অকটেন উপহার দিয়ে সবাইকে চমকে দিয়েছেন বরের বন্ধুরা। জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে বিয়ের উপহার হিসেবে অকটেন প্রদানের ঘটনা কুলাউড়া এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চেলে এসেছেন বিয়ের বর ও তার বন্ধুরা।

জানা যায়, সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়ের অনুষ্ঠানে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। বর আতিকুরের বন্ধু মাসুমসহ কয়েকজন বন্ধু মিলে প্রচলিত উপহারের বদলে ২ লিটার অকটেন উপহার দেন।

এই অভিনব উপহার ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে সময়ের প্রেক্ষাপটে রসিকতাপূর্ণ ও সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখছেন।

বন্ধুরা জানান, বর্তমানে দেশজুড়ে জ্বালানি তেলের সংকট চলছে। তাই বন্ধুকে সাধারণ উপহার না দিয়ে প্রতীকীভাবে ২ লিটার অকটেন উপহার দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তারা।

ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের মধ্যে নানা মন্তব্যের জন্ম দিয়েছে। অনেকে এটিকে জ্বালানি সংকটের একটি বাস্তব চিত্র হিসেবেও তুলে ধরছেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

মশা নিধনে ভালো পারফরম্যান্সে পুরস্কার দেবে ডিএনসিসি

সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী–বিরোধীদলীয় নেতার বৈঠক, সৌজন্যে মুগ্ধ সবাই

মার্চের ২৮ দিনেই ৩৩৩ কোটি ডলার রেমিট্যান্স, নতুন রেকর্ড

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি

ট্রাম্পকে ‘দাজ্জাল’ বললেন চেচেন কমান্ডার, ইরানের পক্ষে যুদ্ধের হুমকি

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

সিলেটের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল বাকি চৌধুরীর ইন্তেকাল

হাবিবুল বাশারকে প্রধান করে বিসিবির ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা

শ্রমিককে ‘বেধড়ক মারধোরের’ ঘটনায় সিলেটে যুবদল নেতা রনি আটক

ইস্পাহানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ নিহত ২৬