Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

মালনিছড়ায় সংঘর্ষ এড়াতে দুই বাস খাদে

আহত অন্তত ১০

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট নগরীর এয়ারপোর্ট সড়কের মালনিছড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে দুটি বাস খাদে পড়ে অন্তত ৯ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল পৌনে ৩টা থেকে ৩টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দুটি বাসের মধ্যে একটি ছিল সাদাপাথর পর্যটনের এবং অন্যটি রাহাত এন্টারপ্রাইজের। প্রায় মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে চালকদের তাৎক্ষণিক সিদ্ধান্তে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে এসময় একটি বাস পুরোপুরি খাদে পড়ে যায় এবং অপরটি আংশিকভাবে খাদে নেমে যায়।

দুর্ঘটনার পরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধারে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কাজ করছে।

সর্বশেষ - লিড নিউজ