Ekattorer Kotha
মঙ্গলবার , ১৯ মে ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

আইবিআইটি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

                       

মে ১৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি (আইবিআইটি) ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল (ইনচার্জ) মো. মিরাজ আহমেদ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে বক্তব্য, স্মৃতিচারণ, ইসলামি সংগীত পরিবেশন এবং শিক্ষকদের অনুপ্রেরণামূলক বক্তব্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিআইটি সিলেটের স্থানীয় ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং আইবিবিপিএলসি সিলেটের ইভিপি ও জোন প্রধান মো. রেজাউল ইসলাম। সমাপনী বক্তব্যে তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সার্বিক সফলতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুন নবী চৌধুরী। এছাড়া বক্তব্য দেন মো. আব্দুল বাছিত, প্রণব কুমার সাহা ও সৈয়দ মো. নকীব হোসাইন। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানরাও অংশ নেন।

বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পরে ফটোসেশন, আপ্যায়ন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আয়োজকরা জানান, শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিলেটে হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার নতুন কমিটি ঘোষণা

সিলেটের বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী ওএসডি

মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিপর্যয়

কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

শিক্ষকদের উৎসব ভাতা ১৭ বছর পর বৃদ্ধি পাচ্ছে

তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ

দক্ষিণ সুরমায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক

সিলেটে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র নতুন জেলা প্রতিনিধি মাজিদ

দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ‘বনলতা এক্সপ্রেস’, অস্ট্রেলিয়ায় জমজমাট প্রদর্শনী