Ekattorer Kotha
রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইসলামাবাদে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু

                       

মার্চ ২৯, ২০২৬
                   

দশদিক ডেস্ক : : 

মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা প্রশমনে উদ্যোগ নিয়েছে চার প্রভাবশালী মুসলিম দেশ। এই লক্ষ্যে পাকিস্তান-এর রাজধানী ইসলামাবাদ-এ শুরু হয়েছে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক।

দুই দিনব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিয়েছেন মিশর, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, যুদ্ধের বিস্তার রোধ এবং শান্তি প্রতিষ্ঠার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫ দফার একটি সম্ভাব্য ‘শান্তি পরিকল্পনা’ নিয়েও আলোচনা চলছে এবং এ বিষয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে ইসলামাবাদ।

বিশ্লেষকদের মতে, মুসলিম বিশ্বের প্রভাবশালী এই চার দেশের সমন্বিত উদ্যোগ বর্তমান সংকট নিরসনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত