Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ভোগান্তিতে গোটাটিকরবাসী, সড়ক সংস্কারে আবেদন

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর পূর্বপাড়ার দীর্ঘদিনের বেহাল সড়ক সংস্কারের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে লিখিত আবেদন দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ আবেদন জমা দেওয়া হয়।

স্থানীয়দের পক্ষ থেকে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বরাবরে দেওয়া এ দরখাস্তে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে পথচারী ও যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়, ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ, মোগলাবাজার থানা যুবদল নেতা কবির আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “নগরবাসীর মৌলিক সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গোটাটিকর পূর্বপাড়ার সড়কের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে দ্রুত পরিদর্শনের নির্দেশ দেওয়া হবে।”

তিনি আরও জানান, নগরীর অবকাঠামো উন্নয়নে কাজ চলমান রয়েছে এবং জনগণের যৌক্তিক দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

এদিকে এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

পহেলা বৈশাখে আয়োজন নিয়ে বিতর্ক; ‘মুসলমানদের ওপর চাপানো যাবে না’—হেফাজতের কঠোর অবস্থান

বিয়ে করতে হেলিকপ্টারে গাইবান্ধায় সিলেটি বর

লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

কৃষক ও হেলথ কার্ড আসছে, খাল খননে জোর সরকারের

৫ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু, লক্ষ্য ৬ মাস–১০ বছরের শিশুরা

আমার আব্বা, আমার শিক্ষক: মোঃ হাবিবুর রহমান সাদী

সিলেট নগরের আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ কমিশনারের ১৫ প্রস্তাব

সিলেট সীমান্তে পাচারচেষ্টা, দালালসহ ৩ জন আটক

চীনের নেতৃত্বে বিকল্প জ্বালানিতে জোর, সরবরাহ নিরাপত্তায় নতুন হিসাব

সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলার সমাপ্তি