Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সাগরদিঘীরপাড়ে মেডিকেল শিক্ষার্থীকে উত্যক্ত, যুবক আটক

                       

এপ্রিল ১৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকায় ওয়াকওয়েতে বসে কথা বলার সময় ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীকে উত্যক্ত করা ও টাকা দাবির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করেন।

আটক যুবক বায়োজিদ (১৯) নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং মো. হযরত আলীর ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম জানান, বুধবার রাতে সাগরদিঘীরপাড় এলাকার ওয়াকওয়েতে বসে গল্প করছিলেন ওসমানী মেডিকেল কলেজের এক ছাত্র ও এক ছাত্রী। এ সময় বায়োজিদ সেখানে গিয়ে তাদের উত্যক্ত করতে থাকে।

একপর্যায়ে তাদের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের মিথ্যা অভিযোগ তুলে টাকা দাবি করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - জাতীয়