Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি ঋণ সহায়তা ও বাজার সম্প্রসারণ প্রয়োজন

                       
                   

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, দেশের নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে শুধু আর্থিক সহায়তা নয়, বরং প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, ঋণ সহায়তা, পণ্য বিপণন এবং বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি। নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও করপোরেট খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট প্রাঙ্গণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে তিনদিনব্যাপী ‘জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট- ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিল্পসচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য নাসরীন ফাতেমা আউয়াল, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, বিআইএম এর মহাপরিচালক মো. সলিম উল্লাহ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার বক্তৃতা করেন।
তথ্য সচিব বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের অনেকেরই উদ্যোক্তা হওয়ার সক্ষমতা ও কাজের দক্ষতা রয়েছে। কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ, বাজারসংযোগ, পণ্যের মান উন্নয়ন এবং উপযুক্ত প্যাকেজিংয়ের অভাবে তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারছেন না। এসব প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
নারী উদ্যোক্তাদের উন্নয়নে সমতা নয়, বরং ন্যায্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তথ্য সচিব বলেন, প্রত্যেক নারী উদ্যোক্তার প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় নিয়ে সহায়তা দিতে হবে। কারো প্রয়োজন প্রশিক্ষণ, কারো ঋণ সহায়তা, আবার কারো প্রয়োজন প্রযুক্তিগত জ্ঞান ও বাজারসংযোগ। প্রয়োজন অনুযায়ী সহায়তা নিশ্চিত করা গেলে নারীরা আরো এগিয়ে যেতে পারবেন। তিনি আরো বলেন, নারী উদ্যোক্তাদের সাফল্য, সংগ্রাম ও সম্ভাবনার গল্প গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ দেশের অন্যান্য গণমাধ্যমে নারী উদ্যোক্তাদের পণ্য, উদ্যোগ ও সাফল্য তুলে ধরার যথেষ্ট সুযোগ রয়েছে।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে তথ্য সচিব বলেন, নারী উদ্যোক্তাদের মেলা ও সহায়তামূলক কার্যক্রম শুধু নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ না রেখে দেশের ৬৪ জেলায় ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তাদের এসব উদ্যোগের আওতায় আনতে হবে, যাতে তারা তাদের উৎপাদিত পণ্যের বাজার খুঁজে পান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
তথ্য সচিব বলেন, নারীরা যখন এগিয়ে যায়, তখন পরিবার এগিয়ে যায়, সমাজ এগিয়ে যায় এবং দেশও এগিয়ে যায়। নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক সহায়তা, মানসম্মত প্রশিক্ষণ এবং উপযুক্ত বাজারব্যবস্থা নিশ্চিত করতে হবে। নারীদের অগ্রযাত্রায় সরকার সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।
অনুষ্ঠানে শিল্প সচিব বলেছেন, নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতির অপরিহার্য শক্তি। তাদের উদ্যোগের সফলতা শুধু ব্যক্তিগত বা পারিবারিক সাফল্য নয়, বরং সমাজ ও জাতীয় অর্থনীতির অগ্রগতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যকে ক্ষুদ্র পরিসরের মেলা ও স্টলের মধ্যে সীমাবদ্ধ না রেখে বড় রিটেইল চেইন, সুপারশপ, করপোরেট প্রতিষ্ঠান, অনলাইন মার্কেটপ্লেস এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পরে তথ্য সচিব বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় বিভিন্ন পণ্যের ৬০টি স্টল রয়েছে। উল্লেখ্য, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি, এটাই বড় প্রাপ্তি: কাইয়ুম

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ছাত্র জমিয়তের বিক্ষোভ

আমার আব্বা, আমার শিক্ষক: মোঃ হাবিবুর রহমান সাদী

ঘটনাস্থলে না থেকেও আসামি, নিরপরাধ অটোচালকের মুক্তির দাবী

তানিয়া বৃষ্টি মস্তিষ্কে তৃতীয় অস্ত্রোপচার: তানিয়া বৃষ্টি চেন্নাইয়ে চিকিৎসাধীন

গোয়াইনঘাটে ভূমি অফিসে মারামারি : অফিস সহায়ক সাময়িক বরখাস্ত

লালাবাজারে জরুরি সংস্কারের কারণে বুধবার বিদ্যুৎ বন্ধ

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ বিয়ানীবাজারের শাহীন আহমদ

শহীদ জিয়া ছিলেন মুক্তির আলোকবর্তিকা: মিফতাহ

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক