Ekattorer Kotha
রবিবার , ১৪ জুন ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ঘটনাস্থলে না থেকেও আসামি, নিরপরাধ অটোচালকের মুক্তির দাবী

                       

জুন ১৪, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেটের বিশ্বনাথে নিরপরাধ অটোচালক শাহিন আহমদকে গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সহকর্মী অটোচালকেরা। শনিবার দুপুরে ‘কালিগঞ্জ সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের আঞ্চলিক কমিটির’ ব্যনারে বিশ্বনাথ পৌরসভার কালিগঞ্জ বাজারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ জুন সন্ধ্যায় কালিগঞ্জ বাজারে দু’পক্ষের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটেছে সত্য। এঘটনায় মামলাও হয়েছে। মামলা নং-৬। আর এই মামলায় মিথ্যাভাবে ৩ নম্বর আসামি করা হয়েছে অটোচালক শাহিন আহমদকে। কিন্তু এই ঘটনার সময় শাহিন আহমদ ঘটনাস্থলেই ছিলনা। অথচ তাকে মিথ্যা মামলায় আসামী বানিয়ে হয়রানি করতে তাড়াহুড়ো সাত ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। যদি পুলিশ সরেজমিন সঠিক তদন্ত করে সিসি টিভির ফোঁটেজ সংগ্রহ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে মামলা রেকর্ড করতো তাহলে স্থানীয়ভাবে এইদিন অটোচালক শাহিন আহমদ ঘটনাস্থলে ছিলনা। আমরাও জানি এবং দেখেছি সে এই ঘটনার সময় ঘটনাস্থলে ছিলনা।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, রহস্যজনক কারণে পুলিশ সরেজমিন তদন্ত না করে মামলা রেকর্ড করে অনেকটা তাড়াহুড়ো করে তাকে গ্রেফতার করেছে। অটোচালক শাহিন আহমদের নি:শর্ত মুক্তি দাবি করেন অটোচালকেরা। এছাড়াও সঠিক তদন্তের মাধ্যমে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।
স্ট্যান্ডের সিনিয়র সহ-সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আহাদ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, স্ট্যান্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুছ সালাম, মেম্বার খাইরুল আমিন, নিপু চন্দ্র দাশ, ম্যানেজার আল আমিন, সদস্য আব্দুর রউফ, রোকন মিয়া, সেলিম মিয়া, রাজু মিয়া, ব্যবসায়ী হুসাইন আহমদ, প্রত্যক্ষদর্শী খলিল মিয়া ও তুহিন আহমদ।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০

স্বামী ছিলেন নামাজে, শিশুকন্যার প্রাণ কেড়ে নিলেন মা

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম, ১২ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন

অভিযানে ১২২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, আটক ৭১

ভাঙল মৌসুমী হামিদের সংসার: ‘প্রতারণার প্রমাণ পেয়েছি’—অভিনেত্রীর অভিযোগ, অস্বীকার স্বামীর

ঐক্যের শক্তিতেই স্বনির্ভর বাংলাদেশ সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিম্নবিত্ত দম্পতির গল্পে ‘আনার কলি’

সিলেটের গোটাটিকর বিসিক শিল্প মালিক সমিতির নতুন কমিটি

র‍্যাবের ১২তম মহাপরিচালক আহসান হাবীব পলাশ, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

শিক্ষার্থীদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক সারওয়ার আলম