Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, আড়াই ঘণ্টা পর আত্মসমর্পণ

                       

মার্চ ২৬, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট ::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের হাত থেকে সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে উশৃঙ্খল জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াবদ্ধ আসামিকে ছিনতাই করে। তবে পুলিশের দ্রুত ও তৎপর অভিযানে মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই আসামিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন মেঘারগাঁও রহিমা বাজার এলাকায়। গ্রেপ্তারকৃত আসামি আলী হোসেন উপজেলার মেঘারগাঁও গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। তিনি একটি মামলায় আদালতের রায়ে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল রাতে আলী হোসেনকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় আসামির মামাতো ভাই পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তাজুল ইসলামের নেতৃত্বে একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে ধাক্কাধাক্কি করে আসামিকে জোর করে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় কোম্পানীগঞ্জ থানার এসআই সাগরসহ তিন কনস্টেবল আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় আসামি ছিনতাইয়ে নেতৃত্বদাতা বিএনপি নেতা তাজুল ইসলামের দুই মেয়ে খাদিজা ও সুমাইয়া, হাবিবুল্লাহর মেয়ে হাজেরা এবং আমির মিয়ার ছেলে মানিক মিয়াকে আটক করা হয়।

এদিকে, নারীসহ অন্যদের আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর তীব্র চাপের মুখে আড়াই ঘণ্টার মধ্যেই হাতকড়াসহ আসামি আলী হোসেন পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে উশৃঙ্খল জনতা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। তবে পুলিশের দ্রুত অভিযানে আড়াই ঘণ্টার মধ্যেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বনাথে ‘ডাকাতি’র অভিযোগ, পুলিশ বলছে চুরি

এপ্রিলে ভারত থেকে আসছে আরও ৩৪ হাজার টন ডিজেল

কমলগঞ্জে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সমুদ্রের তলদেশে চীনের নীরব অভিযান, সাবমেরিন যুদ্ধে এগোতেই কৌশলগত মানচিত্র তৈরি

ইরানের ভয়াবহ হামলার দাবি: মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, ২০০ পাইলটের আবাসন ধ্বংসের অভিযোগ

ভিজিএফের চাল বিতরণে শিক্ষক-ইমামদের বাদ, কমিটিতে বিএনপি নেতাদের অন্তর্ভুক্তির অভিযোগ

ডিজেল ১১৫, পেট্রল ১৩৫, অকটেন ১৪০ টাকা

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস

সিলেটে হামে শিশুর মৃত্যুতে আতঙ্ক