Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯

                       

মার্চ ২৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত আসামী, মাদককারবারী ও চোরাচালানকারীসহ মোট ৪৯ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্র জানায়, ২৪ মার্চ (সেমাবার) দিবাগত রাত ১২টা থেকে পরদিন মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় থানা পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন মামলার চারজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পাঁচ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগরের বিভিন্ন এলাকা থেকে মেট্রো অধ্যাদেশ মোতাবেক ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত মামলা ও তদন্তে সন্দেহভাজন হিসেবে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে শাহপরাণ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে ৪৬১ কেজি ভারতীয় জিরা, ১৫০ পিস সাবান, ১৭৩ বোতল অলিভ অয়েল এবং ৫২০ পিস কিটক্যাট চকলেট।

পরবর্তী অভিযানে (২৫ মার্চ ভোর ১২টা থেকে সকাল ৮টা) আরও ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামী, তিনজন মাদকসেবী ও মাদককারবারী, ১৬ জন সন্দেহভাজন এবং ১২ জন হকার।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ইরাক ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ: মধ্যপ্রাচ্যে চাপে ওয়াশিংটন

টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঠানটুলায় কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ২

রেলস্টেশনে কুড়িয়ে পাওয়া মেয়েটি আজ বিয়ের পিড়িতে

সিলেটে ছিনতাই-রাহাজানি দমনে ৭ দিনের সময় বেধে দিলেন মন্ত্রী আরিফ

সাগরদিঘীরপাড়ে মেডিকেল শিক্ষার্থীকে উত্যক্ত, যুবক আটক

সিলেটে আবারও গ্রেপ্তার দুই সাইবার অপরাধী

কৃষি ছাড়া আমরা বাঁচতে পারবনা

জাফলংয়ে নদীতে ডুবে শিশু পর্যটকের মৃত্যু

সচিবালয়ে আকস্মিক সাক্ষাৎ: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের আবেদন হাতে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান