Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

কমলগঞ্জে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

                       

এপ্রিল ১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশ এলাকার একটি বাড়িতে ঢুকে মুরগি খাওয়ার সময় ১৪ ফুট লম্বা অজগর ধরা পড়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও বন বিভাগসহ রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতে অক্ষত অবস্থায় সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে কমলগঞ্জ সদর ইউনিয়নের মিজান মিয়ার বসতবাড়িতে এই বিশাল অজগরের উপস্থিতি ধরা পড়ে। স্থানীয়রা জানান, সাপটি ঘরে ঢুকে মুরগি খাওয়ার চেষ্টা করছিল। বাড়ির মালিক আতঙ্কিত না হয়ে সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেন।

খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। রাতেই সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়ন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা বলেন, “সাপটি বড় এবং সুস্থ ছিল। দ্রুত সাপটিকে নিরাপদ জায়গায় অবমুক্ত করার জন্য বন বিভাগের কর্মকর্তারা আমাদের সঙ্গে ছিলেন।”

মৌলভীবাজার রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ধরনের উদ্ধার অভিযান বন্যপ্রাণী সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় আমরা সন্তুষ্ট।”

স্থানীয়রা জানান, এলাকার মানুষ এখন সাপের উপস্থিতি দেখে সতর্ক, তবে বন ও মানুষ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত উদ্ধার অভিযান করা হয়েছে।

 

 

সর্বশেষ - জাতীয়