Ekattorer Kotha
বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

১৫০ যানবাহনের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা

                       

এপ্রিল ২২, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেটের সড়কে শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ৩২ ঘণ্টায় আরও ১৫০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
বুধবার মহানগর পুলিশের মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়। তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এতে ১৫০টি যানবাহনের মধ্যে ৫৮টির বিরুদ্ধে মামলা এবং ৯২টি যানবাহন আটক করা হয়।
মামলা হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ২টি ট্রাক, ৬টি প্রাইভেটকার, ১৫টি সিএনজিচালিত অটোরিকশা, ২৭টি মোটরসাইকেল এবং ৮টি অন্যান্য যানবাহন।
অন্যদিকে আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ৫টি ট্রাক, ৬টি প্রাইভেটকার, ১৯টি সিএনজিচালিত অটোরিকশা, ৫৪টি মোটরসাইকেল এবং ১৪টি অন্যান্য যানবাহন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানিয়েছেন, জনস্বার্থে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে ১৮০ জনকে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান

শমশেরনগরে ইঞ্জিন বিকল : তিন ঘণ্টা পর রেল যোগাযোগ চালু

শিক্ষার্থীদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক সারওয়ার আলম

নতুন ‘হ্যারি পটার’ সিরিজে বিতর্ক: মিলেনিয়াল-জেন জি দ্বন্দ্বে বিভক্ত দর্শক

৮ বছর বন্ধ ছিল হামের টিকা, নতুন কর্মসূচিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ

৩২ ঘণ্টায় সিলেট নগরীতে ৫১ জন গ্রেপ্তার

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা: ২০টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির

দুবাগ ইউনিয়ন বিএনপির নাগরিক সংবর্ধনায় সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম

ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালীতে ঢুকতে পারেনি বাংলাদেশি জাহাজ