Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জুড়ী উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি মিঠু

                       

মার্চ ২৫, ২০২৬
                   

জুড়ী প্রতিনিধি::

জুড়ীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জুড়ী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বুধবার সকাল ১১টায় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের প্রতি আন্তরিক হওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে আমাদের সরকার ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। উপজেলা হাসপাতালে জনবলের কিছুটা সংকট থাকায় কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি দ্রুত এই সংকট কাটিয়ে আগামীতে সেবার মান আরও উন্নত এবং স্বাস্থ্য নিশ্চিত করতে সকল উদ্যোগ গ্রহণ করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার, জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সহ-সভাপতি গোয়ালাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ডাক্তার অসিত দেবনাথ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ফ্রান্সে কাউন্সিলর নির্বাচিত হলেন সুনামগঞ্জের মেয়ে তানিয়া তনু

সিলেটে শুরু হলো ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’

দুই দশক ধরে ‘অস্থায়ী’ পরিচয়

মেগা প্রকল্পে বদলাবে সিলেট, জলাবদ্ধতা দূরীকরণে নতুন দিগন্ত

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ২৮ জনের বিভিন্ন সাজা

সিলেটে হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, ২৬ জন ভর্তি

হাবিবুল বাশারকে প্রধান করে বিসিবির ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা

কৃষক বাঁচলে দেশ বাঁচবে স্লোগানে উত্তাল সুনামগঞ্জ

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ দফা নির্দেশনা, সকাল ৯–৯:৪০ বাধ্যতামূলক উপস্থিতি

সিলেটে র‌্যাবের অভিযানে ‘টাইগার জামাল’ গ্রেপ্তার