Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

আপনার সমস্যা, আপনার কথা’-এমপি নাসের রহমানের বিশেষ হটলাইন চালু

                       

মার্চ ১৯, ২০২৬
                   

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে একটি বিশেষ হটলাইন সেবা চালু করেছেন।

১৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি জানান, ‘আপনার সমস্যা, আপনার কথা’ ‘এখন সরাসরি এমপি কাছে’। এই সেবার মাধ্যমে নির্বাচনী এলাকার জনগণ তাদের অভিযোগ, সমস্যা কিংবা প্রয়োজনীয় তথ্য সরাসরি জানাতে পারবেন।

এমপি নাসের রহমান জানান, জনগণের ভোগান্তি দ্রুত সমাধান এবং তাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি সবাইকে হটলাইন নম্বর ০১৭১১৭৫১৫১৫-এ যোগাযোগ করার আহ্বান জানান।

নাসের রহমানের প্রতিশ্রুতি বলে উল্লেখ করেন, এই হটলাইন সেবাটি সরকারি মাননীয় এমপি মহোদয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ফলে প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এমন ঘোষণার মাত্র আধা ঘণ্টার ব্যবধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি ব্যাপক সাড়া ফেলে। শত শত লাইক, কমেন্ট ও শেয়ার হতে থাকে এবং কমেন্টে অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে প্রশংসা করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরনের উদ্যোগ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে সহায়ক হবে এবং সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উদ্যোগের মাধ্যমে মৌলভীবাজার-৩ আসনের মানুষের প্রত্যাশা পূরণে নতুন এক দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - লিড নিউজ