Ekattorer Kotha
বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

নবীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২৫, এলাকায় উত্তেজনা

                       

মার্চ ১৮, ২০২৬
                   

নবীগঞ্জ প্রতিনিধি : :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর ও উমরপুর গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লতিবপুর গ্রামের দিদার মিয়া ও উমরপুর গ্রামের তপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বিকেল সাড়ে ৫টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

রমজানে সিলেটে ছিনতাই আতঙ্ক: নগরবাসী উদ্বিগ্ন

জ্বালানি সরবরাহে নতুন সময়সূচি, পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ

পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা: মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু নিষিদ্ধ

ঈদের হিট ‘রাক্ষস’ এবার সিঙ্গেল স্ক্রিনে, শুক্রবার থেকে দেশব্যাপী মুক্তি

সিলেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

করতি খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরানের

হবিগঞ্জে কিশোরদের ‘অস্ত্র প্রদর্শন’, সাতজন আটক

বজ্রপাতের ঝুঁকি কমাতে ছাতকে মাসব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু

মোটরসাইকেলে তেল নিতে মানতে হবে এসএমপির শর্ত

টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনে তিন সিলেটি প্রার্থীর অংশগ্রহণ