Ekattorer Kotha
শনিবার , ২১ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

প্রধানমন্ত্রীর জন্মদিনে সিকৃবিতে দোয়া মাহফিল

                       
                   

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করে সিকৃবি জাতীয়তাবাদী পরিবার। এতে যুক্ত ছিল সাদা দল, কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ ও ছাত্রদল।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সফিউল্লাহ মজুমদার। এ সময় সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. এমদাদুল হক, সহসভাপতি অধ্যাপক ড. মো. নাজমুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হক ও সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আশরাফুজ্জামান এবং শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নেয়ামত উল্যাহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশ ও জাতির কল্যাণ এবং অশুভ শক্তির অপচেষ্টা প্রতিহত করার জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত