Ekattorer Kotha
বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সেবামূলক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা লায়ন্স ক্লাবের

                       
                   

সিলেটে শিক্ষা, স্বাস্থ্য ও অসহায় মানুষের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি। ক্লাবের মাসিক সভায় এসব সেবামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন নেতারা।
সোমবার রাতে নগরীর নাইওরপুলের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট লায়ন চন্দন সাহা। পরিচালনা করেন সেক্রেটারি লায়ন জুমা আহমেদ।
সভায় ক্লাবের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের সামাজিক ও মানবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, সমাজসেবা ও আর্তমানবতার কল্যাণে লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এ ধারাবাহিকতায় সিলেটে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অসচ্ছল মানুষের সহায়তায় আরও কার্যকর কর্মসূচি নেওয়া হবে।
সভায় সাবেক প্রেসিডেন্ট লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, ট্রেজারার জিল্লুর রহমান, লায়ন রেজাউল হক রেজু, লায়ন গৌতম বণিক ও লায়ন জাকির হোসেনসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ