
যথাযথ মর্যাদায় আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। এই উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালির কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী আগামী শনিবার সকাল ৯টায় সিলেট মহানগর বিএনপির তোপখানাস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে ওই দীন দুপুর ৩টায় সিলেট রেজিস্টারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে।
এদিকে ঘোষিত এসব কর্মসূচি সফল ও সার্থক করে তোলার জন্য সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক যৌথ বিবৃতিতে আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে মহানগর বিএনপির আওতাধীন ৪২টি ওয়ার্ড, বিভিন্ন থানা কমিটি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দিষ্ট সময়ে যথাস্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।




















