Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে বিসিএস পরীক্ষা কেন্দ্র এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : : 

সিলেট মহানগর পুলিশ নগরীর কিছু এলাকায় জনসমাবেশ, মিছিল ও অন্যান্য সমাবেশ সংক্রান্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে। কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম সোমবার রাতে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯, ১২, ১৬, ১৯, ২০, ২২, ২৩, ২৭, ২৮ ও ২৯ এপ্রিল এবং ৪, ৫, ৬ ও ৭ মে সিলেট এমসি কলেজ কেন্দ্রের আশেপাশে পরীক্ষা চলাকালীন জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, ঢাকঢোল, উচ্চস্বরে চিৎকার, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদক যন্ত্র ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ইট-পাথর বহন ও ব্যবহার, অননুমোদিত বা অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব থেকে শেষ হওয়া এক ঘন্টা পর পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে। এমসি কলেজের এলাকা পরীক্ষাকালীন সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য হবে।

পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম বলেন, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

রক্তস্রোতে ভেসে গেছে ফ্যাসিবাদ

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান: ঐক্য ও দেশপ্রেমে গড়তে হবে উন্নত বাংলাদেশ

নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

অসহায়দের মাঝে ইয়াং স্টার ক্লাবের ফুডপ্যাক ও ঈদ উপহার বিতরণ

শ্রীমঙ্গলে তেল ডিপোতে বিজিবি মোতায়েন

কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, আড়াই ঘণ্টা পর আত্মসমর্পণ

ছাতকে ‘চোর নির্মূল কমিটি’র বৈঠকের পর দুই বাড়িতে হামলা

মার্চের ২৮ দিনেই ৩৩৩ কোটি ডলার রেমিট্যান্স, নতুন রেকর্ড

জ্বালানি সংকটে নতুন চিন্তা: সরকারি চাকরিজীবীদের ছুটি বাড়ানোর ভাবনা

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল