Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সুনামগঞ্জে ঈদের ছুটিতে সংঘর্ষের পর সংঘর্ষ, আহত ৮৬

                       

মার্চ ২৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

ঈদের ছুটিতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক কয়েকটি সংঘর্ষের ঘটনায় অন্তত ৮৬ জন আহত হয়েছেন। এসব ঘটনায় কোথাও দোকান ভাঙচুর ও লুটপাট, আবার কোথাও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। কয়েকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।

পুলিশ জানায়, শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আটক সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে মঙ্গলবার শুনানি শেষে আদালতের বিচারক মো. এমদাদ তাদের জামিন মঞ্জুর করেন।

ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ২০ জন আহত হন। এ সময় একটি মিনি মার্কেট ভাঙচুর, দুটি দোকান লুট এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষস্থল থেকে সাতজনকে আটক করে। স্থানীয়দের দাবি, সংঘর্ষে জড়িত দুই পক্ষ স্থানীয় বিএনপি নেতা ফারুক আহমদ ও আনছার উদ্দিনের সমর্থক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে গাজীনগর গ্রামের মনির মিয়া ও আঙ্গুর মিয়ার অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসায় স্থানীয়রা রাত ৯টায় শালিস বৈঠকে বসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বাজারে ভাঙচুর-লুটপাট শুরু হয়।

জামালগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ

জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আমির আলী জানান, টানা বৃষ্টিতে নলচুন্নি হাওরের ফসল তলিয়ে গেছে। শান্তিপুর গ্রামের কানাইখালী নদীর একটি বাঁধের কারণে পানি নামতে না পারায় সেটি কাটতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

দিরাইয়ে হামলা ও লুটপাট

দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী চণ্ডিপুর গ্রামে শিশুর সাইকেল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঈদের দিন এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে স্বর্ণালংকার, নগদ টাকা ও টিনসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, এক শিশুর সাইকেল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এক পক্ষ দলবদ্ধ হয়ে হামলা চালায়।

ভুক্তভোগী আফিয়া বেগম জানান, হামলার সময় তার ঘর ভাঙচুর করে আসবাবপত্র ও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়।

ছাতকে সংঘর্ষে আহত ৩০

ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে নুরুল হক ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। আগের দিন জুমার নামাজ শেষে জুতা বদল হওয়া নিয়ে সৃষ্ট উত্তেজনার জেরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

পর্যটনকেন্দ্রে উত্তেজনা

সুনামগঞ্জ সদর উপজেলার বাচ্চুনগর পর্যটনকেন্দ্রে টিকিটের দাম বাড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে কর্তৃপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় পর্যটনকেন্দ্রের মালিক বাচ্চু মিয়া শিকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

১৯ ঘণ্টা পর ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক

আন্দামান সাগরে ১০ কিমি জয়ে বাংলাদেশের দুই সাঁতারুর দাপট

ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল

ইসরায়েলে ইরান–হিজবুল্লাহর যৌথ হামলা, শতাধিক শহরে সাইরেন

তীব্র লোডশেডিংয়ে অচলপ্রায় সিলেট

মাধবপুরে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানো হচ্ছে: বিশেষ কমিটি ৩২ বছরে একমত, জামায়াত ৩৫ বছর প্রস্তাব

শহীদ মিনার পরিদর্শনে সিসিক প্রশাসক

এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি: বাণিজ্যমন্ত্রী

সিলেট বিভাগে ১৮৫ কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ