Ekattorer Kotha
মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

রমজানে সিলেটে ছিনতাই আতঙ্ক: নগরবাসী উদ্বিগ্ন

                       

মার্চ ১৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

পবিত্র রমজান মাস শুরু হতেই সিলেট নগরীতে চুরি, ছিনতাই ও অপহরণের মতো অপরাধের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। পুলিশের নিয়মিত টহল, অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকলেও থামছে না অপরাধীদের দৌরাত্ম্য। ফলে নগরবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও অনিরাপত্তার ছায়া।

সম্প্রতি সাগরদিঘীর পাড় এলাকায় প্রকাশ্য দিবালোকে এক শিক্ষার্থীর ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হঠাৎ এ ঘটনায় আশপাশের লোকজন হতভম্ব হয়ে পড়েন। এর আগে রমজানের শুরুতেই হাউজিং এস্টেট এলাকায় অটোরিকশা থামিয়ে এক নারীর কাছ থেকে টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয় মোটরসাইকেলে থাকা ছয় ছিনতাইকারী।

এ দুই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে নারী ও পথচারীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন বেশি। ঈদকে সামনে রেখে কেনাকাটায় বের হলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটছে না অনেকের।

এক নারী বলেন, আমরা আতঙ্কে থাকি। ছেলেমেয়েরা বাসা থেকে বের হলে মোবাইল ফোন ছিনতাই হয়ে যাবে কি না, সেই ভয়।

এমন পরিস্থিতিতে স্থানীয়রা অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন বলেন, রাজনৈতিক কোনো ছত্রছায়া আছে কি না, তা দেখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সব সময় নজরদারি থাকা দরকার।

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পুলিশ কর্মকর্তারা কাজ করছেন। বিগত কয়েকদিনে কিশোর গ্যাংয়ের অনেকে গ্রেফতার হয়েছে। আগামীতে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নগরজুড়ে টহল, অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সব সময় চেষ্টা করছি। রমজান ও ঈদ উপলক্ষে এ চেষ্টা অব্যাহত আছে।

চুরি-ছিনতাইয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে নগরবাসী- এমনটাই সবার প্রত্যাশা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলন: ৫ জনের কারাদণ্ড

জনগণের আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতায় এগোতে হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রী অ্যানা হ্যাথাওয়ে

নতুন রূপে সাদিয়া আয়মান, ভক্তদের চোখে লেগেছে প্রেমের আগুন

শুক্রবার শুরু হচ্ছে দেশের বৃহত্তম স্কুল ক্রিকেট আয়োজন

নবীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২৫, এলাকায় উত্তেজনা

পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে

দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ‘বনলতা এক্সপ্রেস’, অস্ট্রেলিয়ায় জমজমাট প্রদর্শনী

১৯ ঘণ্টা পর ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস