Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

জুড়ীতে সোলার হোম সিষ্টেম বিতরণ

                       

মার্চ ২৬, ২০২৬
                   

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে বেসরকারি এনজিও সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স ষ্টাডিজ (সিএনআরএস) এর নব পল্লব প্রকল্পের আওতায় উপকারভোগী ৬২ জনের মধ্যে সোলার হোম সিষ্টেম বিতরণ করেছে।

বৃহস্পতিবার ২৬ মার্চ বিকেল ৩ টায় ষ্টেডিয়াম রোডস্হ স্হানীয় কার্যালয়ে এক সভায় আনুষ্ঠানিকভাবে বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জায়ফরনগর ইউনিয়ন চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সংসদ সদস্যের সহধর্মিণী ফৌজিয়া আহমেদ, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, সাগরনাল ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শরফ উদ্দিন, উপজেলা বিএনপি নেতা নাজমুল ইসলাম, শ্রমিকদল নেতা মোস্তাকিম আহমদ, সিএন আরএস, নবপল্লব প্রকল্পের ফিল্ড মনিটরিং লিড মো: আশরাফুল ইসলাম, আইডিই বাংলাদেশ ফিল্ড টিম লিডার মো: তৌহিদুর রহমান সুমন, কেয়ার বাংলাদেশের সিনিয়র উপজেলা প্রজেক্ট অফিসার নাজমুল হাসান। আইডিই বাংলাদেশের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো: এনায়েত কবির, সিএনআরএস, জুড়ী শাখার ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ এমপি বলেন, অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপকারভোগীদের তালিকা দেখে খুবই ভালো লাগলো। কারণ, আমার জুড়ী-বড়লেখায় অনেক নৃগোষ্ঠী ও চা শ্রমিক ভাইবোনেরা এখন ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অবহেলিত। আজ বেশিরভাগ উপকারভোগী তাদের মধ্যে থেকে সিএনআরএস বাছাই করেছে।

এজন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি সহ আমার ইউনিয়ন চেয়ারম্যান গণ আপনাদের সার্বিক সহযোগিতা করবে আপনারা জুড়ী-বড়লেখায় বরাদ্দ বৃদ্ধি করে অবহেলিত মানুষের সহযোগিতা করে যাবেন। উপজেলার সাগরনাল ইউনিয়নের ৫৬ জন এবং পঃজুড়ী ইউনিয়নের ৬ জন অবহেলিত জনপদের উপকার ভোগীদের মাঝে এ সোলার বিতরণ করা হয়।

এছাড়া এ প্রকল্পের আওতায় জুড়ী উপজেলার ৩৮০ জন উপকারভোগীর মধ্যে আজ ২৩০ জনের মধ্যে বিতরণ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে সাগরনাল  ইউপিতে ৫৬ জন, পশ্চিম জুড়ী ইউপিতে ১১৮ জন, পুর্বজুড়ী ইউপিতে ৬১ জন এবং জায়ফরনগর ইউপি তে ৫৫ জনকে প্রদান করা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কৃষক বাঁচলে দেশ বাঁচবে স্লোগানে উত্তাল সুনামগঞ্জ

যাদুকাটা নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

সব জেলায় দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ দফা নির্দেশনা, সকাল ৯–৯:৪০ বাধ্যতামূলক উপস্থিতি

‘দেশের ক্লান্তিলগ্নে শহীদ জিয়াই ছিলেন মুক্তির পথপ্রদর্শক’

ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা: পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানের পুনরায় বৈঠক

ঘটনাস্থলে না থেকেও আসামি, নিরপরাধ অটোচালকের মুক্তির দাবী

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত

সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে যেসব বিষয় দেখবে বিএনপি