Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে একসাথে ৬৩ এতিম কন্যার বিয়ে সম্পন্ন

ব্যতিক্রমী আয়োজনের উদ্যোক্তা ‘সিডস অব সাদাকাহ’

                       

এপ্রিল ১৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট নগরীতে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে একসঙ্গে ৬৩ জন এতিম কন্যার বিয়ে সম্পন্ন হয়েছে। যৌতুকবিহীন ও সম্পূর্ণ বিনা খরচে আয়োজিত এই গণবিবাহ অনুষ্ঠানে একসঙ্গে ১২৬টি হাত এক হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর বালুচর এলাকার একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ‘সিডস অব সাদাকাহ’ এ বিয়ে অনুষ্ঠানের আয়োজন করে। রংপুর ও সিলেট অঞ্চলের ৬৩ জন এতিম মেয়ের বিয়ে সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানটি ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। দেশ-বিদেশের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ভিন্নমাত্রা পায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট চিকিৎসক ডা. রেদওয়ানুর রহমান। এতে বক্তব্য রাখেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বেলাল এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। আয়োজক সংগঠন সিডস অব সাদাকাহ’র পক্ষে বক্তব্য দেন আবুল খায়ের ও জয়নুল আবেদীন রুহেল।

বক্তারা বলেন, যৌতুকবিহীন বিয়ে যে বাস্তবায়ন করা সম্ভব, এই আয়োজন তার উজ্জ্বল উদাহরণ। নবী করীম (সা.) বিয়েকে সহজ করার যে নির্দেশনা দিয়েছেন, এই উদ্যোগ সেই আদর্শের বাস্তব প্রয়াস। তারা নবদম্পতিদের জন্য সুখী ও আদর্শ পরিবার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ শাহ ওয়ালীউল্লাহ বিয়ের খুতবা পাঠ করেন এবং পর্যায়ক্রমে ৬৩টি বিয়ে সম্পন্ন করেন। পরে নবদম্পতিদের সুখ-শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন ছিল।
এ সময় বর-কনেদের জন্য পোশাক ছাড়াও খাট, বালিশ, তোশক, তৈজসপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।

আয়োজকদের মতে, এতিম কন্যাদের সম্মানজনকভাবে নতুন জীবনে প্রবেশের সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত