Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

বানিয়াচংয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী নিহত

                       

মার্চ ২৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

বুধবার রাতে প্রায় এক ঘণ্টাব্যাপী উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নের গুণই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আখলিমা বেগম (৪৫) একই গ্রামের মৃত জবান উল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুণই গ্রামের সালেহ আহমদ ও কামরুল ইসলাম চৌধুরী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদের পক্ষের আখলিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষের সময় গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় তিনটি দোকান ভাঙচুর করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরী

সমুদ্রের তলদেশে চীনের নীরব অভিযান, সাবমেরিন যুদ্ধে এগোতেই কৌশলগত মানচিত্র তৈরি

স্বাধীনতা দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

শমশেরনগর চা বাগানে চিকিৎসা সংকটে ৫ জনের মৃত্যু

বর্ণিল আয়োজনে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

সিলেটে নজরুল একাডেমির আহ্বায়ক হলেন বদরুজ্জামান সেলিম

উত্তরায় শপিং মলে ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১২

মধ্যপ্রাচ্যে হামলায় ‘না’ ইতালির: মার্কিন বাহিনীকে সিগোনেলা ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা

মাদরাসা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা দেশের জন্য সম্ভাবনাময়: এডিসি মাসুদ রানা

কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু