Ekattorer Kotha
সোমবার , ৩ আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আনসার আলীর সৌজন্যে নৈশভোজ ও মতবিনিময়

                       

আগস্ট ৩, ২০২৬
                   

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের চান্দাইরপাড়া গ্রামের প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও বোয়ালজুর ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি আনসার আলী বলেছেন, প্রবাসীরা প্রতিনিয়ত দেশের উন্নতি ও অগ্রগতিতে ভূমিকা রাখছেন।

তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য সরকারকে আরও সুদৃষ্টি দিতে হবে। তারা যাতে দেশে এসে কোনোরকম হয়রানীর শিকার না হন সেদিকে গুরুত্বসহকারে দায়িত্বশীল স্টেক হোল্ডারদের নজরদারি রাখতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে সিলেট নগরীর তালতলাস্থ হোটেল হিলটাউনের কনফারেন্সরুমে আয়োজিত এক নৈশভোজ পরবর্তি উন্মুক্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সমাজসেবক আনসার আলী তার শুভাকাঙ্খী, বন্ধু-বান্ধব, স্বজনদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করেন।

তিনি সম্প্রতি ব্রিটেন থেকে ভ্রমণে বাংলাদেশে এসেছেন। দেশে অবস্থানকালে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের সাথে সাক্ষাত করছেন। তাদের সমস্যা-সম্ভাবনার কথা শুনছেন। পাশাপাশি ব্রিটেনের বাংলাদেশে প্রবাসী কমিউনিটির কল্যাণের জন্য পরামর্শও গ্রহণ করছেন।

নৈশভোজে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও তাজপুর শাখার ম্যানেজার সায়ীদ মোতাছিম বিল্লাহ্ রাফি, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাসুক আহমদ, চান্দাইরপাড়া গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সালেহ আহমদ, সমাজসেবক শাহাজান আহমদ, ব্যাংকার বেলায়েত করিম সুজন, চান্দাইরপাড়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান চৌধুরী, সহকারী শিক্ষক মাওলানা মো. লবীব উদ্দিন, হাফিজ হাবিবুর রহমান, ব্যবসায়ী মো. আব্দুস সালাম, সাংবাদিক ও তরুণ সমাজকর্মী মিসবাহ উদ্দীন আহমদ, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হোসাইন আহমেদ ইমন, শমশেরনগরের বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী শাহরিয়ার শাহান প্রমুখ।- প্রেসরিলিজ

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বৈশাখী শোভাযাত্রায় মুখোশ পরা নিষেধ, সন্ধ্যার আগেই শেষ করতে হবে অনুষ্ঠান

ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’, পাঁচ বছর পর কাটল অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যে হামলায় ‘না’ ইতালির: মার্কিন বাহিনীকে সিগোনেলা ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা

ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

সিলেটে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র নতুন জেলা প্রতিনিধি মাজিদ

হবিগঞ্জে কিশোরদের ‘অস্ত্র প্রদর্শন’, সাতজন আটক

‘সবচেয়ে ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির

ঢাকায় আবারও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

যাদুকাটা নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার