Ekattorer Kotha
রবিবার , ২২ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

দীর্ঘ পাঁচ বছরের প্রচেষ্টার পর সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল সিলেটের তরুণদের সংগঠন ‘আশার আলো’

                       
                   

দীর্ঘ পাঁচ বছরের প্রচেষ্টার পর সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল সিলেটের তরুণদের সংগঠন ‘আশার আলো’

সিলেট প্র্ পাঁচ বছরের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে অবশেষে সমাজসেবা অধিদপ্তরের আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে সিলেটের তরুণদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘আশার আলো ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।

২০২১ সালে যাত্রা শুরু করা সংগঠনটি ২০২৬ সালে এসে এই গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করে। দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে এই নিবন্ধনকে দেখছেন সংগঠনের সদস্য ও সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠার পর থেকেই আশার আলো মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, যুব নেতৃত্বের বিকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারীর ক্ষমতায়ন, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে আসছে।

বিশেষ করে নারী, হিজড়া ও জেন্ডার বৈচিত্র্যময় জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, চা-শ্রমিক জনগোষ্ঠীসহ সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার, মর্যাদা এবং সমান সুযোগ নিশ্চিত করতে সংগঠনটি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, প্রশিক্ষণ, কর্মশালা, প্রচারাভিযান, নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করছে।

তরুণদের নেতৃত্বে পরিচালিত সংগঠনটি স্থানীয় পর্যায়ে যুবসমাজকে সামাজিক উন্নয়ন, মানবাধিকার ও ইতিবাচক পরিবর্তনের কাজে সম্পৃক্ত করার পাশাপাশি একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে নিবন্ধন অর্জনের এই দীর্ঘ পথ মোটেও সহজ ছিল না। নানা সীমাবদ্ধতা, প্রশাসনিক প্রক্রিয়া ও প্রতিকূলতা অতিক্রম করে ২০২৬ সালে কাঙ্ক্ষিত নিবন্ধন অর্জন তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জনের পেছনে সংগঠনের সঙ্গে যুক্ত সদস্য, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী, সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান রয়েছে।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সংগঠনটির প্রত্যাশা, আনুষ্ঠানিক নিবন্ধন অর্জনের মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহত্তর পরিসরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার নতুন সুযোগ তৈরি হবে।

আশার আলোর পক্ষ থেকে আরও জানানো হয়, এই নিবন্ধন তাদের পথচলার সমাপ্তি নয়, বরং নতুন দায়িত্ব ও সম্ভাবনার সূচনা। মানুষের অধিকার, মর্যাদা, সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি মানবিক সমাজ বিনির্মাণে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০২১ সালে যে স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল, ২০২৬ সালে তা পেল প্রাতিষ্ঠানিক স্বীকৃতি—সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত সংগঠন হিসেবে নতুন অধ্যায়ে প্রবেশ করল আশার আলো।

সর্বশেষ - লিড নিউজ