Ekattorer Kotha
শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহ সরকারি ছুটি ঘোষণা

                       

মার্চ ২৭, ২০২৬
                   

দশদিক ডেস্ক : : 

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা তীব্র গরম এবং জ্বালানি সংকটের কারণে সরকারি কর্মচারীদের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

বার্তা সংস্থা এএফপি জানায়, দেশের বিদ্যুৎ সংকট ও রেশনিং সমস্যা দীর্ঘদিন ধরে চলমান। পবিত্র ইস্টার সপ্তাহ উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ে সীমিত কার্যক্রম চালু থাকবে।

ডেলসি রদ্রিগেজ উল্লেখ করেছেন, প্রায় ৪৫ দিন ধরে তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। তবে জরুরি ও অপরিহার্য সেবাগুলো এই ছুটির আওতায় নয়।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার পর থেকে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী নেতৃত্বে দেশ পরিচালনা করছেন।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়