Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটের আদালতে জবানবন্দি দিলেন আরিফ-গৌছ-বাবর

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলার মামলায় জবানবন্দি দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গৌছ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে ৩৪২ ধারায় জবানবন্দি দেন তিন আসামি।

আদালত সূত্র জানায়, আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলকভাবে মামলাটি দায়ের করা হয়েছে। শুরুতে এজাহারে তাদের নাম ছিল না, পরে সম্পূরক অভিযোগপত্রে যুক্ত করা হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন বলেন, মামলায় উপস্থাপিত ৬৭ জন সাক্ষীর কেউই আসামিদের সরাসরি সম্পৃক্ততার কথা বলেননি। পর্যাপ্ত প্রমাণের অভাবে আসামিরা খালাস পাবেন বলে আশা করছেন তিনি।

আদালত সূত্র জানিয়েছে, আগামী ২১ এপ্রিল মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হতে পারে। এরপর রায় ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাইবাজারে সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলায় যুবলীগের এক কর্মী নিহত ও ২৯ জন আহত হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান সুরঞ্জিত সেনগুপ্ত।

২০২০ সালের ২২ অক্টোবর মামলায় লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী ও জিকে গৌছসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট আসছেন তারেক রহমান

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষা বসছে সিলেটের শাহীন

স্কুল সময়ের যানজট কমাতে বিকল্প পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনগুলোর সম্মানে শিবিরের ইফতার মাহফিল

হঠাৎ জকিগঞ্জ হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল

হকার্স মার্কেটের শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইসলামাবাদে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু

২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার

মৌলভীবাজারে শাখা বরাক খনন প্রকল্পে কোটি টাকার জলাঞ্জলী

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত