Ekattorer Kotha
শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

জুড়ীতে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে এমপি মিঠু

                       

মার্চ ২৭, ২০২৬
                   

জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি জুড়ী উপজেলার লাঠিটিলা সড়কের কলেজ রোডের সংস্কার কাজের গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন।

শুক্রবার সকাল ১০টায় তিনি সরাসরি কাজের স্থানে গিয়ে সড়কের নির্মাণ কাজ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে এমপি মিঠু বলেন, জুড়ী, সাগরনাল, শাহবাজপুর ও বড়লেখা অঞ্চলের চলমান সড়ক উন্নয়ন কাজগুলো সরজমিনে দেখলাম। বিশেষ করে জুড়ী কলেজের পাশের নিচু রাস্তাটি নিয়ে দীর্ঘদিনের জনদুর্ভোগ ছিল। আমরা এটি স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের আশ্বস্ত করেছে যে, কাজটি দ্রুত সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কাজের গুণগত মান ও স্থায়িত্বের ব্যাপারে আমরা কোনো আপস করব না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করছি, প্রতিটি স্তরে সঠিক নজরদারি বজায় রাখুন, যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে এই উন্নয়নের সুফল ভোগ করতে পারে। নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে তাদের ইতিবাচক সদিচ্ছার জন্য ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টায় এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার, মৌলভীবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল ইসলাম এবং পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোয়েল আহমদ।

স্থানীয়রা জানান, কলেজ রোডের এই সড়কটি দীর্ঘদিন ধরে নিচু ও বেহাল অবস্থায় ছিল। বৃষ্টির সময় পানি জমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে। এমপির সরেজমিন পরিদর্শন ও দ্রুত সমাধানের আশ্বাসে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

নতুন খবর দিলেন অভিনেত্রী মিম

সিলেটে ব্যবসার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ

চা বাগানের শ্রমিকজীবন নিয়ে ‘চা গরম’, মুক্তি পহেলা বৈশাখে

দেশ ও জাতিকে উন্নয়নে এগুতে সমস্যাগুলো চিহ্নিত সমাধান করতে হবে: মাহফুজা হান্নান এমপি

নুরু হত্যাকাণ্ডে অভিযুক্ত সিলেটের সাবেক এসপি নূরে আলম মিনা এখনো অধরা

নগরীতে ছিনতাই-চুরি রোধ, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের দাবি বাসদের মানববন্ধনে

যুদ্ধ থামাতে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, মধ্যস্থতায় পাকিস্তান

হরমুজ প্রণালি আংশিক উন্মুক্ত: বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ চলাচলে ইরানের অনুমতি

ব্রাহ্মণবাড়িয়ার বড় বোন হত্যা মামলার মূল আসামি সিলেটে গ্রেপ্তার

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার