Ekattorer Kotha
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

১২ মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনের ভোট

                       

এপ্রিল ৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচিত তফসিল অনুযায়ী ভোট হবে ১২ মে। সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ১১তম কমিশন সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে পৌনে তিন ঘণ্টা ধরে নির্বাচন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সংরক্ষিত নারী আসনের ভোটকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রথমে ইসি চিঠি দেয়। গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলোকে জোটভিত্তিক সিদ্ধান্ত জানাতে হয়।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ ৫০টি দল অংশ নেয়। এর মধ্যে মাত্র ৯টি দল আসন পায়। আইন অনুযায়ী, ৩০০ সাধারণ আসনের ভিত্তিতে ৫০টি সংরক্ষিত নারী আসন বিতরণ করা হয়।

এই অনুযায়ী বিএনপি ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২টি, স্বতন্ত্র প্রার্থীরা জোট করলে ২টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি আসন পাবে। ছোট দলগুলো জোট না করলে কোনো আসন পাবেনা।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। মনোনয়ন, যাচাই-বাছাই, প্রত্যাহার ও ভোটের তারিখ নির্ধারণে কমিশনকে বিজ্ঞপ্তি দিতে হয় এবং গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে দল ও জোটভিত্তিক সদস্যদের তালিকা প্রস্তুত করতে হয়।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ