Ekattorer Kotha
সোমবার , ৯ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে ফুটবল খেলায় গোল দেয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত

                       
                   

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন মিনি নাইট ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে রাকিব আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাকিব আহমেদ একই ইউনিয়নের কদুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বক্তারপুর হাইস্কুল মাঠে একটি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গভীর রাতে টুর্নামেন্টে বক্তারপুর ও কদুপুর গ্রামের দুটি দল অংশ নেয়। খেলার একপর্যায়ে গোল দেওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে পরে বক্তারপুর ও কদুপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে রাকিব আহমেদসহ উভয়পক্ষের চারজন গুরুতর আহত হন। পরে রাকিবকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কীভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত