Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে ছিনতাইয়ের শিকার কলেজ শিক্ষক

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট নগরীতে দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষক। ছিনতাইকারী তার তিন বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওহি আলম রেজা বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তিনি এক সময় সাংবাদিকতায় যুক্ত ছিলেন।

জানা যায়, বিকেল ৩টার দিকে আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার জন্য ছেলেকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশায় আগে থেকেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। কিছুদূর যাওয়ার পর আরও একজন যাত্রী ওঠে। পরে হঠাৎ ওই যাত্রী শিশুটির গলায় ছুরি ধরে ভয় দেখায় এবং শিক্ষকের পকেট থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়।

ভুক্তভোগী ওহি আলম রেজা অভিযোগ করেন, শাহী ঈদগাহে নামিয়ে দেওয়ার কথা থাকলেও অটোরিকশা চালক নির্ধারিত স্থানের আগেই গাড়ি থামিয়ে তাদের নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। এতে চালকও ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি।

ঘটনার পর তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিনি এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

সর্বশেষ - লিড নিউজ