Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০

                       

এপ্রিল ৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে পৃথক দুটি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় ইউনিয়নের রফিনগর ও সাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রফিনগর গ্রামে হাঁস নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল জিহাদের পক্ষ ও শফিক মিয়ার পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে দিরাই সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

অন্যদিকে, সাদিরপুর গ্রামে ধান শুকানোর খলার রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হোসাইন মিয়া ও আহাদ নূরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহাদ নূর (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।

দিরাই সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী তালুকদার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বর্তমানে দুই গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - লিড নিউজ