Ekattorer Kotha
শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিসিক নির্বাচনে হাতপাখার প্রার্থী আবু তাহের মিসবাহ

                       
                   

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে হাতপাখা প্রতীকে মুফতি আবু তাহের মিসবাহকে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই তাঁর নাম ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম বলেন, আবু তাহের মিসবাহ সিলেটের কৃতী সন্তান। শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর পূণ্যভ‚মিতে নগর উন্নয়নে তাঁর মতো যোগ্য উত্তরসূরিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ আরফান। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মুহাম্মদ জাকাওয়াত চৌধুরী পাশা ও জেলা সভাপতি মুহাম্মদ মোরশেদ আহমদ চৌধুরীসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।
আবু তাহের মিসবাহর জন্ম ১৯৯৫ সালের ৪ সেপ্টেম্বর সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামে। তাঁর বাবা মরহুম হাজী আব্দুল মালিক ও মা মুছা. রহিমা বেগম।
শিক্ষাজীবনে তিনি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি সিলেট মদনমোহন কলেজ থেকে বিএসএস অনার্স, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল ও ফিকাহ বিভাগে কামিল ডিগ্রি অর্জন করেন। তিনি জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসা, মদনমোহন কলেজ ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন।
রাজনৈতিক জীবনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা আবু তাহের মিসবাহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। পরে সংগঠনটির সিলেট মহানগর ও জেলা সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক উপসম্পাদকের দায়িত্ব পালন করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা শাখার সেক্রেটারি।
পড়াশোনা শেষে সিলেট নগরীর বিভিন্ন মাদ্রাসা ও স্কুলে শিক্ষকতা করেন তিনি। বর্তমানে গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং ব্যবসার সঙ্গে যুক্ত। নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। শিক্ষকতা ও ব্যবসার পাশাপাশি মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৭ নম্বর ওয়ার্ডে র‍্যালি

পাঠানটুলায় কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ২

‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ’ বিল সংসদে পাস

আইপিএলে ইতিহাস: রেকর্ড ১.৭৮ বিলিয়ন ডলারে বিক্রি বেঙ্গালুরু, মালিকানায় নতুন জোট

সংসদে ২০টি বিল পাস, অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের পথে

১৮ বছরের কর্মজীবন শেষে অবসরে হাফিজ আহমেদ

সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা:স্বামীর মৃত্যুদন্ড

সিলেটে শাহপরাণ থানা তাঁতীদল নেতা বেলালের কারামুক্তি, সংবর্ধনা

শিক্ষায় পিছিয়ে পড়া ঠেকাতে বাজেটে বরাদ্দের আহ্বান

কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, আড়াই ঘণ্টা পর আত্মসমর্পণ