Ekattorer Kotha
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

                       

মার্চ ৩০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বিকালে কোতোয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যবসায়ীর নাম মোফাজ্জল হক সৌরভ (৩২)। তিনি লামাবাজারের তন্বী কিচেন নামক রেস্টুরেন্টের মালিক। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে।

জানা গেছে, সৌরভ ধোপাদিঘীর উত্তরপাড়ের রিল্যাক্স ইন নামের আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষে থাকতেন। বিকাল সাড়ে ৩টার দিকে হোটেল কর্মচারীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ