Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

                       

এপ্রিল ২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালিক-শ্রমিকরা বর্তমানে পাম্প খোলার প্রক্রিয়া শুরু করেছেন।

বুধবার (১ এপ্রিল) রাত পৌনে তিনটার দিকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মঘটটি ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে শুরু হয়েছিল।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির মুখপাত্র ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে সিদ্ধান্ত হওয়ায় সব পাম্পে তাৎক্ষণিকভাবে বার্তা পৌঁছায়নি। সকাল ১০টার মধ্যে সব পাম্প স্বাভাবিকভাবে চালু হবে বলে আশা করা হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর মালিকরা পাম্প খোলার কাজ শুরু করেছেন। খুব শিগগিরই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তিনি জানান, চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল সকাল ১১টায় পাম্প মালিকদের সঙ্গে বৈঠক করে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটের দুই জ্বালানি তেল ডিপোতে বিজিবি মোতায়েন

দৌলতদিয়া ঘাটে ভয়াবহ দুর্ঘটনা: ফেরির ধাক্কায় পদ্মায় বাস, ৪০ যাত্রী নিখোঁজ আশঙ্কা

বিদেশে যেতে দালালের খপ্পরে সর্বস্বান্ত ২১ পরিবার: আদালতে অভিযোগ

রফিক–সানির ঘূর্ণিতে উড়ে গেল সবুজ দল, লাল দলের দাপুটে জয়

ছুটির দিনেও হাসপাতাল পরিদর্শনের নির্দেশ, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর বার্তা

তেলের লাইনে ভোগান্তি: সংসদে তীব্র প্রশ্ন, ‘মন্ত্রী কি দেখছেন না?’

যাদুকাটা নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

সিলেটে ১১ দলের পক্ষে জামায়াতের লিফলেট বিতরণ, সংস্কার বাস্তবায়নের দাবি

নতুন অ্যাকশন সিনেমায় সালমানের নতুন চ্যালেঞ্জ

সিলেটে ২৩৮৫ কেজি ভারতীয় জিরা জব্দ