Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ সম্পন্ন

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটে ছিলটি ভাষা ও লোকসংস্কৃতিকে কেন্দ্র করে দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত নগরীর ঐতিহ্য চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়।

হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ উৎসব আলী আমজাদের ঘড়ি, কীনব্রীজ চাঁদনীঘাট ও সারদা হল সংলগ্ন সুরমা নদীর তীরে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা লোকগান, ধামাইল নৃত্য, কবিতা, ছড়া, পুথি ও নাটক পরিবেশন করেন।

সন্ধ্যায় সমাপনী অধিবেশনে পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। এসময় বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ছিলটি ভাষা ও সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য বহন করে। তবে বিশ্বায়নের প্রভাবে এ ঐতিহ্য হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। নতুন প্রজন্মের কাছে শেকড়ের সংস্কৃতি তুলে ধরতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ছিলটি লোকসংস্কৃতিতে অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাইব্রেকারের নাটকীয় জয়ে এশিয়ান গেমসে জায়গা করে নিল বাংলাদেশ

চীনের নেতৃত্বে বিকল্প জ্বালানিতে জোর, সরবরাহ নিরাপত্তায় নতুন হিসাব

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে ব্যাংকের নতুন লেনদেন সময়সূচি কার্যকর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

দক্ষিণ সুরমায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক

১১ জুন সংসদে আসছে নতুন বাজেট, প্রথমবার পেশ করবেন অর্থমন্ত্রী

সিলেটের ৮২৭ পরিচ্ছন্নতাকর্মী পেলেন ৪১ লাখ ৩৫ হাজার টাকা

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু