Ekattorer Kotha
শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে চা শ্রমিকদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

                       

এপ্রিল ৩, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটের দুটি চা বাগানে শ্রমিকদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অংশ নেন।

শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী সিলেটের দলদলি ও কেওয়াছড়া চা বাগানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘চা শ্রমিক নারী মঞ্চ’-এর আয়োজনে এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট (একডো)-এর তত্ত্বাবধানে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ক্যাম্পেইনটি বাস্তবায়ন করা হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, আগে নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না।

কেওয়াছড়া চা বাগানের সুচরিতা দাশ বলেন, জীবনে প্রথমবারের মতো তিনি নিজের রক্তের গ্রুপ জানতে পেরেছেন, যা ভবিষ্যতে চিকিৎসার ক্ষেত্রে সহায়ক হবে।

একই অভিজ্ঞতার কথা জানিয়ে দলদলি চা বাগানের অনিতা দাশ বলেন, চা শ্রমিকদের মধ্যে রক্তের গ্রুপ জানা নিয়ে সচেতনতার অভাব রয়েছে। এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।

চা শ্রমিক স্বপ্না দাশ বলেন, বিশেষ করে প্রসবকালীন সময়ে রক্তের প্রয়োজন হলেও অনেক নারী নিজেদের রক্তের গ্রুপ না জানায় বিপাকে পড়েন। এই উদ্যোগ সেই সমস্যা কমাতে সহায়ক হবে।

একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ জানান, চা শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত রক্ত সংগ্রহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় শ্রমিকরা নিজেদের রক্তের গ্রুপ না জানায় চিকিৎসা পেতে বিলম্ব হয়। সেই বিষয়টি বিবেচনায় এনে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও সিলেটের বিভিন্ন চা বাগানে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ভুটানের সঙ্গে বাণিজ্য-জ্বালানি সম্পর্কে নতুন গতি

বিশ্বজয়ের মহাকাব্যিক ফাইনাল আজ

বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: মন্ত্রী আরিফুল হক

রেলস্টেশনে কুড়িয়ে পাওয়া মেয়েটি আজ বিয়ের পিড়িতে

সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী–বিরোধীদলীয় নেতার বৈঠক, সৌজন্যে মুগ্ধ সবাই

‘সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিতে সুদৃষ্টি দিতে হবে’

নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, নজরদারিতে স্বাস্থ্য সংস্থাগুলো

সঙ্গীতাঙ্গন থেকে রাজনীতিতে: বিএনপির মনোনয়ন চান রিজিয়া পারভীন

ইরান ইসলামাবাদ যেতে অস্বীকার করেনি, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন নাকচ

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে তুমুল আলোচনা: কী আছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’-এ?