Ekattorer Kotha
বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে ঘাতক ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু

                       

মার্চ ১৮, ২০২৬
                   

 

জৈন্তাপুর প্রতিনিধি : :

সিলেটের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাবিবনগর চা বাগানের এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার মো. আবু সুফিয়ান মোল্লা (৬০)। বুধবার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৪টার দিকে আবু সুফিয়ান মোল্লা হাওর এলাকা থেকে পাওয়ার টিলারের ট্রলিতে করে গরুর ঘাস নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পানিছড়া তুন্দুর এলাকায় হাবিবনগর চা বাগান বাংলোর সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার ট্রলিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ট্রলিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত আবু সুফিয়ান মোল্লা কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জৈন্তাপুরের হাবিবনগর চা বাগানে দায়িত্ব পালন করে আসছিলেন। সহকর্মীদের কাছে তিনি একজন নিষ্ঠাবান ও কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

তিনি জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সব জেলায় দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ

জ্বালানি সরবরাহে স্বস্তি: ৩০ হাজার টন তেল নিয়ে দেশে এলো নতুন জাহাজ

সিলেটে যন্ত্রণার আরেক নাম ট্রাক

‘২৫০০ টাকা বৈশাখী ভাতা’ গুজব, প্রতারণার ফাঁদে না পড়ার সতর্কতা

হ্যানয়ে ভরাডুবি: ভিয়েতনামের কাছে ৩–০ গোলে হারল বাংলাদেশ

সিলেটে হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬, বাড়ছে আক্রান্তের সংখ্যা

না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহ সরকারি ছুটি ঘোষণা

নুরু হত্যাকাণ্ডে অভিযুক্ত সিলেটের সাবেক এসপি নূরে আলম মিনা এখনো অধরা

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক পুনর্গঠন: বিসিবি পাঠাল সম্পর্ক উন্নয়নের চিঠি