Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬১ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী সিলেটের বাংলাবাজার, শ্রীপুর, দমদমিয়া, তামাবিল, সোনারহাট ও প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ, থান কাপড়, শাড়ি, কম্বল, জিরা, চিনি এবং বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ সুপারি, শিং মাছ ও রসুনও জব্দ করা হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদারসহ মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে তেল মজুদ-পাচার ঠেকাতে টাস্কফোর্সের অভিযান

পরিবহন শ্রমিকদের সংঘর্ষে সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

‘কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থনীতির জন্য আত্মঘাতী’

ঈদে পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

হবিগঞ্জে কিশোরী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাব, ৯ জন শনাক্ত

যুদ্ধবিরতি নিয়ে কড়া বার্তা, চীনকে গ্যারান্টর হিসেবে দেখতে চায় ইরান

সম্প্রীতির নগর হিসেবে সিলেটের স্বতন্ত্র পরিচয় রয়েছে: সিসিক প্রশাসক

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনে তিন সিলেটি প্রার্থীর অংশগ্রহণ