Ekattorer Kotha
রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট জেলা ও মহানগর বিএনপির শোভাযাত্রা শহীদ জিয়ার দেশপ্রেমকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে

                       
                   

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি দিক-পরিবর্তনকারী দিন। সেদিন সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনী ও সাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিল। জিয়াউর রহমানের দূরদর্শী ও অবিস্মরণীয় নেতৃত্বের গুণেই বাংলাদেশ ভঙ্গুর অবস্থা থেকে পুনর্গঠিত হয়েছিল। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। তাঁর জীবনকালেই দেশ দুর্ভিক্ষের অভিশাপ পেছনে ফেলে এগিয়ে যেতে পেরেছিল। তাঁর সময়েই শিল্প-কারখানায় নতুন করে বিনিয়োগ শুরু হয় এবং মুসলিম বিশ্বসহ বহির্বিশ্বে বাংলাদেশ এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রী আরও বলেন, শহীদ জিয়ার সততা, দেশপ্রেম ও স্বজনপ্রীতিহীনতার সেই উচ্চতম মানদণ্ডকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে, যাতে আমরা দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারি। আমাদের এই অগ্রযাত্রাকে এবং দেশ বাঁচানোর আন্দোলনকে নস্যাৎ করতে নানামুখী চক্রান্ত, নাশকতার চেষ্টা কিংবা সকালে-বিকালে বিভ্রান্তিকর অপতৎপরতা দেখা যেতে পারে। কিন্তু বিগত ১৭ বছর পর্বতপ্রমাণ স্বৈরাচারকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করেছি, সেই একই ঐক্য বজায় রাখলে ইনশাআল্লাহ কোনো শক্তিই আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।
শনিবার ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রার পূর্বে নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বিশাল শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সমাবেশ ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগরের সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জেলার সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমদ, মহানগরের সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পুু, জেলার সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগরের সহ-সভাপতি আমির হোসেন, জেলার সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, মহানগরের সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলার সহ-সভাপতি শহিদ আহমদ, মহানগরের সহ-সভাপতি ডাঃ আশরাফ আলী, জেলার সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগরের সহ-সভাপতি আফজাল উদ্দিন, জেলার সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, মহানগরের সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, জেলার সহ-সভাপতি গোলাম রব্বানী, মহানগরের সহ-সভাপতি আব্দুল হাকিম, জেলার সহ-সভাপতি ইকবাল আহমদ, মহানগরের সহ-সভাপতি রহিম মল্লিক, জেলার সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, জেলার উপদেষ্টা কামরুল হাসান শাহিন, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হাসান লিটন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ শোয়েব, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এড. আবু তাহের, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার রশিদ চৌধুরী, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এড. সাঈদ আহমদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খুর্শেদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক নাদির খান, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মোর্শেদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহানগরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলার সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগরের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলার সাংগঠনিক সম্পাদক মুশিকুর রহমান মুহি, মহানগরের সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, জেলার সাংগঠনিক সম্পাদক এড. আল আসলাম মুমিন এবং মহানগরের সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু প্রমুখ।
জেলা প্রশাসনের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার আকাঙ্ক্ষা থেকেই সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের আগের বছরগুলোতে দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত ছিল। লাভজনক শিল্পকারখানা জাতীয়করণের ফলে অনেক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে। রক্ষীবাহিনীসহ বিভিন্ন বাহিনীর কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে ১৫ আগস্টের পর ৩ নভেম্বরের অভ্যুত্থান দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। পরবর্তী চার দিন ছিল চরম অনিশ্চয়তার। তিনি বলেন, তখন যোগাযোগব্যবস্থা সীমিত থাকলেও ক্যান্টনমেন্টের সিপাহি ও বাইরের সাধারণ মানুষের প্রত্যাশা এক জায়গায় মিলেছিল। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় মর্যাদা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ৭ নভেম্বরের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও জাতীয়তাবোধ সৃষ্টি করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অবমূল্যায়ন করা হলেও তাঁর নেতৃত্বে দেশ মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করে।
তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনে শিল্পোন্নত জাপানকে পরাজিত করে বাংলাদেশের জয় ছিল আন্তর্জাতিক অঙ্গনে দেশের সক্ষমতার বড় দৃষ্টান্ত। ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের সমর্থন এ কূটনৈতিক সাফল্যকে আরও তাৎপর্যপূর্ণ করে। মুসলিম বিশ্বের বিভিন্ন উদ্যোগেও জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জেরুজালেম ও আল-কুদস ইস্যু এবং ইরান-ইরাক যুদ্ধ বন্ধের উদ্যোগে তাঁর সম্পৃক্ততা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করেছিল।
মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের সততা, কর্মনিষ্ঠা, স্বজনপ্রীতিমুক্ত জীবনযাপন ও নেতৃত্বের আদর্শ আজও মানুষের কাছে সমাদৃত। তাঁর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছ থেকেও মানুষ একই ধরনের সততা ও দায়িত্বশীলতা প্রত্যাশা করে। এ আদর্শ থেকে বিচ্যুত হলে মানুষ তা সহজভাবে নেয় না।
আগামীর চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমানের মতো বর্তমান সরকারকেও দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জনসেবার মান বাড়াতে হবে। সরকারকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যাতে মানুষ প্রকৃত সেবা পায়।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তাঁদের স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছিল। ওই সময় রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র বাহিনীতে বিশৃঙ্খলা বিরাজ করছিল। সংকটময় পরিস্থিতিতে এ বিপ্লব জাতিকে নতুন দিকনির্দেশনা দেয়। তিনি বলেন, মুক্তি পাওয়ার পর জিয়াউর রহমান প্রথমে সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেন। পাশাপাশি জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করেন। পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন তুলে ধরেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আর দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, তখনই জিয়া পরিবার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এমএ মালিক, এমরান আহমদ ও তাহসিনা রুশদীর লুনা। আরও বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক এবং মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বন্দরবাজার থেকে দুই চাঁদাবাজ আটক

বানিয়াচংয়ে ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভেঙে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৩

সিলেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

মৌলভীবাজারে জাতীয় ক্রীড়া দিবস পালিত

আট বছর পর জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়া, সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

সন্ধ্যা ৭টার পর বন্ধ সিলেটের সব মার্কেট-শপিংমল

টানা তিন বিশ্বকাপ থেকে বঞ্চিত, পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান

সিলেটে এক মাসে ৬৫১ আসামি গ্রেপ্তার ৮২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ