Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট অঞ্চলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

                       
                   

সিলেট অঞ্চলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটের গোয়াইনঘাটে ডিআই গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন এবং হবিগঞ্জের মাধবপুরে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গোয়াইনঘাট ও মাধবপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। গোয়াইনঘাটে নিহতরা হলেন উপজেলার নয়ানগর গ্রামের মামুনুর রশিদ (৩০) ও তারেক আহমদ (২২)। মঙ্গলবার বিকেলে সারীঘাট-গোয়াইনঘাট প্রধান সড়কের সাতাইন (বেকরা) ব্রিজ এলাকায় ডিআই গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজির যাত্রীরা হতাহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহত সিএনজিচালক তারেক আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুর্ঘটনায় মামুনুর রশিদও প্রাণ হারান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর ডিআই গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘাতক গাড়ি ও চালককে দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে গোয়াইনঘাট সড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে বুধবার বেলা ১১টায় নয়ানগর গ্রামে নিহত মামুনুর রশিদ ও তারেক আহমদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই গ্রামের দুই যুবকের একসঙ্গে মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক মোহাম্মদ রিপন মিয়া (২৩) নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সুরাবি গ্রামের সন্তোষ সাব্দাকরের ছেলে।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৬-৭৯৯৬ নম্বরের যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা মেট্রো-ন-১২-০২০১ নম্বরের মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রিপন মিয়া গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় সিলেট ও হবিগঞ্জ অঞ্চলে শোকের আবহ বিরাজ করছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত