Ekattorer Kotha
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

শেষ ম্যাচে হার, এশিয়ান কাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের

                       

মার্চ ৩১, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : : 

এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে জয় দিয়ে অভিযান শেষ করার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে সেই আশা পূরণ হয়নি। স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের।

মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ৩১তম মিনিটেই নির্ধারিত হয় ভাগ্য। দ্রুতগতির এক কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচের একমাত্র গোলটি করে সিঙ্গাপুর। নিজেদের অর্ধ থেকে লম্বা পাসে গড়া আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগ ভেঙে যায়। প্রথম শটটি গোলরক্ষক মিতুল মারমা ঠেকালেও ফিরতি বলে আর রক্ষা হয়নি।

ফিফা র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের দখলে। বল পজিশন ও আক্রমণে এগিয়ে থেকে প্রতিপক্ষকে চাপে রাখে সমিত-হামজারা। সিঙ্গাপুরের আক্রমণও বেশ দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছিল ডিফেন্স।

গোল হজমের পর সমতায় ফেরার সুযোগও এসেছিল। ম্যাচের ৩৮তম মিনিটে বক্সের ভেতর শেখ মোরসালিনের শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে গোললাইনের দিকে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে ফয়সাল আহমেদ ফাহিম বলের নাগাল পেতে গিয়ে পড়ে গেলে পেনাল্টির আবেদন করা হলেও সাড়া দেননি রেফারি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। একাধিক সুযোগ তৈরি করেও প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হয় দলটি। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

উল্লেখ্য, গত বছরের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। ওই ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয় হামজার। ছয় ম্যাচে মাত্র এক জয় নিয়ে অভিযান শেষ করল বাংলাদেশ। নভেম্বরে ভারতের বিপক্ষে পাওয়া জয়টিই ছিল একমাত্র সাফল্য।

সব মিলিয়ে ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে হতাশার সুরেই শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্ব।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

জনগণের আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতায় এগোতে হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্মার্ট পুলিশিংয়ে বদলে যাচ্ছে সিলেট

‘দম’ থেকে ‘প্রিন্স’,‘বনলতা এক্সপ্রেস’—মুক্তির চূড়ান্ত তালিকায় পাঁচ সিনেমা

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু

পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা: মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু নিষিদ্ধ

শাল্লায় দুর্নীতির অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ

সিলেটে আবারও গ্রেপ্তার দুই সাইবার অপরাধী

আজমিরীগঞ্জে ১২ দিনেও উদঘাটন হয়নি কিশোরী হত্যার রহস্য

পদ্মায় বাসডুবি: ২৪ লাশ উদ্ধার, কারণ অনুসন্ধানে দুই তদন্ত কমিটি

উইন্ডোজ ১১–এর ত্রুটিতে লক হচ্ছে সি ড্রাইভ, বিপাকে ব্যবহারকারীরা