Ekattorer Kotha
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

                       

এপ্রিল ১৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট সদর উপজেলার ঐতিহাসিক বাসিয়া নদী পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। এ সময় তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ এলাকায় বাসিয়া নদী পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

পানিসম্পদমন্ত্রী বলেন, একসময় বাসিয়া নদী সুরমা ও মেঘনা নদীর সংযোগস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় দুবার এ এলাকায় এসেছিলেন এবং নদী খননের উদ্যোগও তিনি গ্রহণ করেছিলেন। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় নদীটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাসিয়া নদীর আশপাশে প্রায় পাঁচ হাজার হেক্টর কৃষিজমি রয়েছে। নদীটি পুনঃখনন করা হলে কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে। পাশাপাশি স্থানীয় মানুষ বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি থেকেও অনেকটা রক্ষা পাবে।

মন্ত্রী বলেন, দেশের মানুষের স্বার্থে সরকার নদী, খাল, পুকুর ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কার্যক্রম দুটি পদ্ধতিতে পরিচালিত হবে—একটি হচ্ছে স্কেভেটর (খননযন্ত্র) ব্যবহার করে এবং অন্যটি শ্রমিকের মাধ্যমে।

নদী ও খাল খনন কর্মসূচি সফল করতে তিনি স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান ও আরাফাতকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেওয়া হোক

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক

ভাঙল মৌসুমী হামিদের সংসার: ‘প্রতারণার প্রমাণ পেয়েছি’—অভিনেত্রীর অভিযোগ, অস্বীকার স্বামীর

জৈন্তাপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

কেমুসাসের ১২৬৫তম সাহিত্য আসর: সৃজনশীল চর্চাই সাহিত্যকে সমৃদ্ধ করে

কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের যুবক নিহত

বৈশ্বিক শক্তির নতুন সমীকরণ: রাশিয়া-চীনের হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রকে

সিলেটে আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন

হরমুজ প্রণালীতে ঢুকতে পারেনি বাংলাদেশি জাহাজ

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল : সুনামগঞ্জে ৯ দালালের বিরুদ্ধে মামলা