Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম, ১২ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণে সরকারকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের প্রতিনিধি শরিফুল হাসান শুভ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘ সেশনজট এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থী সময়মতো শিক্ষাজীবন শেষ করতে পারেননি। ফলে সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের কাছে বৈষম্যমূলক মনে হচ্ছে।

শুভ আরও বলেন, অন্তর্বর্তীভাবে সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৭ থেকে ৪০ বছর পর্যন্ত বাড়ানোর পাশাপাশি স্থায়ীভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর করার দাবি জানানো হয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রায় ১৪ বছর ধরে এই দাবিতে আন্দোলন চালানো হচ্ছে। বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পাওয়া গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী সঙ্গে একাধিক বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে এবং নীতিগতভাবে বয়সসীমা ৩৫ বছরের বিষয়ে সম্মতি দিয়েছেন, তবে এখনো বাস্তবায়ন শুরু হয়নি।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে ব্যাংকের নতুন লেনদেন সময়সূচি কার্যকর

‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে সিপিবির গণস্বাক্ষর কর্মসূচি সিলেটে”

নগরীতে নিরাপত্তা ও জলাবদ্ধতা নিরসনের দাবি বাসদের

এপ্রিলেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, স্বস্তি পাচ্ছেন ভোক্তারা

সিলেটে পাম্প মালিকদের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপে সেবা ব্যাহত হচ্ছে

স্বাধীনতা দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

রাজনগরের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিয়াজ খান বিমানবন্দরে আটক

সিলেটে লোডশেডিংয়ে জনজীবন আবারও অস্থির

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, শতাধিক রোগীকে সেবা

সিলেটে ৪.৮ মাত্রার ভূমিকম্প, উৎপত্তি আসামে