Ekattorer Kotha
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৮

                       

এপ্রিল ৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

লক্ষ্মীপুরের চকবাজারে ১৪৪ ধারা অমান্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্স আন্দোলন কর্তৃক আয়োজিত প্রতিবাদ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ৮ জন আহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে চকবাজার মসজিদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই ফাইটার্সের সমাবেশকে কেন্দ্র করে শহরের চকবাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল।

পুলিশ ও উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঘটনার আগে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে, যার জেরে দুই পক্ষে দুইজন আহত হন। পরে রোববার বিকেলে প্রতিবাদ মিছিলের সময় সংঘর্ষ ছড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে আটক তথ্য জানায়নি। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “আমরা ঘটনাস্থলে অবস্থান করে দু’পক্ষকে সরিয়ে নিয়েছি। এই ঘটনায় ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে কেউ আটক হয়নি।”

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে দীঘি থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার

তাহিরপুরে চাঁদা তুলে বাঁধ নির্মাণ করছেন কৃষকরা

যাদুকাটা নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

জনগণের আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতায় এগোতে হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী তারেক রহমান

জুড়ী উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি মিঠু

হাম রোধে জরুরি টিকাদান শুরু রোববার, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

তাজ উদ্দিন লিলু মিয়ার মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

সিলেট বিভাগে ১৮৫ কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্রীড়াভাতা চালুর ঘোষণা

“সবার জন্য স্বস্তির বার্তা নিয়েই এবারের বাজেট: অর্থমন্ত্রী”