Ekattorer Kotha
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

যুদ্ধবিরতি নিয়ে কড়া বার্তা, চীনকে গ্যারান্টর হিসেবে দেখতে চায় ইরান

                       

এপ্রিল ৮, ২০২৬
                   

দশদিক ডেস্ক : : 

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চীনকে গুরুত্বপূর্ণ ‘নিরাপত্তা গ্যারান্টর’ হিসেবে দেখতে চায় ইরান। একই সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

বুধবার (৮ এপ্রিল) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ইরানের পক্ষ থেকে বলা হয়, আঞ্চলিক শান্তি রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। বিশেষ করে চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশ এবং পাকিস্তান ও তুরস্কের মতো মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলোর সম্মিলিত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়।

ইরানের কূটনৈতিক মহল মনে করে, বেইজিংয়ের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক এই প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। চীনকে তারা আস্থাভাজন অংশীদার হিসেবেও উল্লেখ করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাময়িকভাবে সামরিক পদক্ষেপ স্থগিত রাখার যে ঘোষণা এসেছে, তা নিয়েও সতর্ক অবস্থান নিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, কোনো ধরনের চুক্তি ভঙ্গ বা বিশ্বাসঘাতকতা হলে তারা কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত সম্ভাব্য নীতিগত সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে চীনের সক্রিয় সম্পৃক্ততা আঞ্চলিক ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়