Ekattorer Kotha
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাব, ৯ জন শনাক্ত

                       

মার্চ ৩১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

মৌলভীবাজার জেলায় হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত ২২ জন রোগী হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৯ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

জেলা সদর হাসপাতালে বর্তমানে তিনজন রোগী (দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক) ভর্তি রয়েছেন। এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান বলেন, হাসপাতালে ভর্তি তিনজন রোগীর চিকিৎসা চলছে। আরও কয়েকজনের নমুনা পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট আসার পর তাদের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, প্রতিদিনই নতুন রোগী আসছেন। বিশেষ করে পাঁচ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে র‌্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবককে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদের সম্ভাবনা, চাঁদ দেখার আহ্বান সৌদির

অঘোষিত ফাইনালে যে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে

সুনামগঞ্জে ২৪১ বোতল বিদেশি মদসহ যুবক আটক

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইসলামাবাদে চার মুসলিম দেশের বৈঠক

সিলেটে বাসিয়া নদী পুনঃখননের উদ্বোধন, কৃষি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা

নতুন অ্যাকশন সিনেমায় সালমানের নতুন চ্যালেঞ্জ

জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সময়সূচি, সিদ্ধান্ত বৃহস্পতিবার

শেষ ম্যাচে হার, এশিয়ান কাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সিলেটের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল বাকি চৌধুরীর ইন্তেকাল